সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে

 

আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসা (বি-১/বি-২) অনুমোদন পাওয়া বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন একটি শর্ত কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে ভিসাপ্রাপ্তদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যারা ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে উল্লিখিত তারিখের আগে ইস্যু করা বৈধ বি-১/বি-২ ভিসাধারীদের জন্য এ শর্ত কার্যকর হবে না।

এছাড়া দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ জমা দিলেই ভিসা নিশ্চিত হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলে জানানো হয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ