সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

 

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল কামাল আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান, ডেপুটি সি ই ও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম এবং অন্যান্যরা ।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান বলেন, ‘২০২৬ সালে রূপায়ণ হাউজিং আরও নতুন উচ্চতায় আহরণ করবে বলে আমি বিশ্বাস করি । আমরা ২০২৬ সালকে দক্ষতা নিরূপণের বছর ঘোষণা করছি । এ লক্ষ্যে আমরা আমাদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করব । আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেব । আমরা বিশ্বাস করি যে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আমরাই শ্রেষ্ঠ টিম । আমরা প্রতিনিয়ত সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি । আমরা দেশের আবাসন খাতের পরিবর্তন এনেছি । ২০২৬ হতে যাচ্ছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর বছর।