সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ

 

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফুড ২০২৬-এ বাংলাদেশ ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ এবং ১০.৫ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এবারে মেলায় অংশ নেয় বাংলাদেশের মোট ৩৪টি প্রতিষ্ঠান। তাদের অংশগ্রহণ দেশের খাদ্যপণ্য রপ্তানি আরও গতিশীল করবে বলে মনে করছে ইপিবি।

দুবাইয়ে মেলার ৩১তম আসর শুরু হয়েছিল ২৬ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি শেষ হয়। মেলা অনুষ্ঠিত হয় দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (DWTC) ও দুবাই এক্সিবিশন সেন্টার (DEC), এক্সপো সিটি-তে। এতে বিশ্বের ১৯০টিরও বেশি দেশ থেকে ৮,৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদক, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক মেলা আয়োজন করা হয়। এই মেলার মাধ্যমে বাংলাদেশের খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ়ভাবে অবস্থান করবে।

এনএনবাংলা/