



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার ‘ভোটার স্থানান্তর’ নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি ‘অস্বাভাবিক’ হারে ভোটার স্থানান্তরের আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তবে নির্বাচন কমিশন বলছে, স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে।
অনেক আগে থেকেই ঢাকা মহানগরীর কিছু আসনসহ সারাদেশে ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করে আসছিল বিএনপি। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়েছে দলটি।
গত ১ ফেব্রুয়ারি সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। তিনি বলেন, “আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নম্বর যেখানে পাঁচজনের বেশি থাকার কথা না, সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার থাকার অভিযোগ এসেছে আমাদের কাছে। এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত। ইসির এ ব্যাপারে নজর দেওয়া দরকার।”
এর আগে ১৮ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে বৈঠক শেষে বলেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মতো ‘কূটকৌশল’ নিয়েছে।
পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “একটা দল অস্থির হয়ে যায়। জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে—পুরুষ-মহিলা সবার সমর্থন—এগুলোতে ভীত হয়ে তারা এ ধরনের কথাবার্তা বলছেন।”
সারাদেশে কত ভোটার স্থানান্তর
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, এবার সারাদেশ থেকে ভোটার স্থানান্তরের আবেদন এসেছে প্রায় ৮ লাখ ৪ হাজার। এর মধ্যে স্থানান্তর সম্পন্ন হয়েছে ৭ লাখ ৭১ হাজার।
ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের তথ্য অনুযায়ী—
ঢাকার ২০টি আসনে স্থানান্তর ৫০ হাজার ৬৪৭
ঢাকা জেলার ২০টি আসনে মোট ভোটার স্থানান্তর হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন। আসনভিত্তিক তথ্য:
মোট ভোটার কত?
ইসির তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।
এ বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। সেপ্টেম্বরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ হয়। ৩১ অক্টোবর ভোটার তালিকাভুক্তির সময় শেষ হয় এবং মধ্য নভেম্বরে ভোটার স্থানান্তরের সময়সীমা ছিল।
ইসির বক্তব্য
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর সারা বছর ধরে হয়ে থাকে। সাধারণত উপজেলা বা থানা পর্যায় থেকে আবেদন করা হয়। এবার অস্বাভাবিক হারে স্থানান্তরের ঘটনা নেই।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু বিষয়টি কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে, কমিশন থেকেই বিষয়টি স্পষ্ট করা হতে পারে।
এনএনবাংলা/
Tags: ইসি খবরজাতীয় সংসদ নির্বাচনঢাকা ২০ আসনঢাকা ভোটার স্থানান্তরত্রয়োদশ সংসদ নির্বাচননির্বাচন কমিশন বাংলাদেশবাংলাদেশ নির্বাচন আপডেটবিএনপি অভিযোগভোটার তালিকা হালনাগাদভোটার স্থানান্তর ২০২৬
এ সম্পর্কিত আরও পড়ুন