সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করানোর জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ জানাবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের দাবি জানাব। এটি মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারকে অনুরোধ করব, যাতে তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সরকার তিনটি বিষয়কে অগ্রাধিকার দেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র চর্চার ভিত্তি স্থাপন শুরু হয়েছে, এবং এই যাত্রা অব্যাহত থাকবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ৩১ দফা প্রস্তাবের আলোকে রাষ্ট্র ও সংবিধান সংস্কার করা হবে। ইতিমধ্যে জুলাই মাসে জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এবং এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

বিএনপির এই জয়কে বহুল প্রত্যাশিত উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিজয়ীদের বিষয়ে বিকেলের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।