সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কাল সকাল ১০টায় পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ

 

আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। একই অনুষ্ঠানের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ গ্রহণ হবে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথ গ্রহণের অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হবে এবং এটি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যদের জন্য শপথের আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ইস্যু করা হচ্ছে।

যদি কোনো কারণে নির্বাচিত সংসদ সদস্য শপথের আমন্ত্রণপত্র হাতে না পান, তাহলে তারা শপথ গ্রহণের দিন জাতীয় সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশ পথে অবস্থিত ফ্রন্ট ডেস্ক থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া, নির্বাচিত সংসদ সদস্যদের তাঁদের জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ