সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর আর নেই

 

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি ‘শংকর’ নামেই বহুল পরিচিত, আর নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

কলকাতার আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা গেছে, একাধিক শারীরিক জটিলতা নিয়ে প্রায় ১৫ দিন আগে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান এই সাহিত্যিক। বেশ কিছু দিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সপ্তাহ দুয়েক আগে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত বাংলার যশোহর জেলায় (বাংলাদেশ) জন্মগ্রহণ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তার বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। হাওড়ায় বেড়ে ওঠা ও পড়াশোনার পাশাপাশি সেখানেই তার সাহিত্যচর্চার হাতেখড়ি।

১৯৫৫ সালে প্রকাশিত প্রথম গ্রন্থ ‘কত অজানারে’-এর মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘চৌরঙ্গী’ থেকে ‘জন অরণ্য’: কালজয়ী সৃষ্টি

তার কালজয়ী উপন্যাস ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত। এছাড়া ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস দুটি নিয়েও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তার এসব রচনার ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণ করেন, যা বাংলা সিনেমায়ও বিশেষ স্থান দখল করে আছে।

এছাড়াও তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’সহ অসংখ্য গবেষণাধর্মী ও আত্মজৈবনিক গ্রন্থ।

শংকরের মৃত্যুতে বাঙালি পাঠকসমাজ, সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের জীবনসংগ্রাম থেকে করপোরেট জগতের জটিল বাস্তবতা—সবকিছুই তিনি তার লেখনীতে অনন্য মুন্সিয়ানায় তুলে ধরেছেন। তার সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে পাঠককে অনুপ্রাণিত করে যাবে।

এনএনবাংলা/