সাম্প্রতিক
আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান রাজধানীতে অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা, থাকছে লাইসেন্স-নিবন্ধন দ্বিতীয় দিনেও বাংলাদেশের হাসি, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া গ্যাস সংকটে ভারী শিল্পে উৎপাদন বন্ধ ঢাকা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পর আশিয়ানের নজরুলের ব্যাগে মিলল ৩১ রাউন্ড গুলি বিএনপির ৪৮ বছরে মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে ছিলেন ঋণের চাপে সরকারি বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড, নেতৃত্বে তীব্র কোন্দল ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!
Skip to content

অন্যধারা সাহিত্য সংসদের উদ্যোগে সাহিত্য আড্ডা

শুক্রবার অন্যধারা সাহিত্য সংসদের উদ্যোগে নিয়মিত সাহিত্য আড্ডা সংগঠনের ইন্দিরা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামাল।

সভাপতিত্ব করেন কবি ড. এ.টি.এম মমতাজুল করিম। প্রধান আলোচক ছিলেন কবি শান্তা মারিয়া, আড্ডার মধ্যমণি কবি জেবুনেচ্ছা মুনিরা। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক কবি সৈয়দ রনো, মহাসচিব ড. কবি কল্যাণ চক্রবর্তী, যুগ্ম মহাসচিব কবি মোজাফ্ফর বাবু, সাংগঠনিক সচিব কবি লিলি শেঠ।

আড্ডার প্রধান অতিথি জামাল উদ্দিন জামাল বলেছেন, আমরা এখন নৈতিক ও সামাজিক অবক্ষয়ের অসভ্যতা অতিক্রম করছি। চারিদিকে মিথ্যা, সঠতা, প্রতারণা, ধর্ষণ এবং সব ক্ষেত্রেই অনিয়ম চলছে। দীর্ঘ ১৭ বছর দুঃশাসনের ফলে সমাজে এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতিকে পরিত্রাণ দিতে শুধু সরকারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না। সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কবির কবিতা আরো সোচ্চার হতে হবে। আরো শানিত হবে হবে। কবিতার মাধ্যমে তাদের বিবেককে জাগ্রত করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছেন। দেশের বিভিন্ন সমস্যা কবি সাহিত্যিকরা তাদের লেখার মাধ্যমে তুলে ধরলে সরকারও পদক্ষেপ নিবে বলে বিশ্বাস করি। বর্তমান সরকার কবি সাহিত্যিকদের যথাযথ মূল্যায়ন করছেন এবং ভবিষ্যতেও করবেন।

এনএনবাংলা/