সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

‘অভিব্যক্তি’র সভাপতি খোকন, সাধাবণ সম্পাদক আবদুল অদুদ

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক সভায় “অভিব্যক্তি” নামে একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন গঠন করা হয়। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটানো এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সভায় নিম্নলিখিত ব্যক্তিবর্গকে নিয়ে সংগঠনের একটি কমিটি গঠন করা হয়।

কন্ঠভোটে সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনীতিক,একটিভিস্ট ও কবি রিটা রহমান। উপদেষ্টা হয়েছেন প্রখ্যাত রাজনীতিক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। পৃষ্ঠপোষক হয়েছেন শিক্ষানুরাগী মিসেস হেলেন আখতার ও বাংলাদেশের আলো সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু।

সভায় কন্ঠভোটে সভাপতি / সমন্বয়ক নির্বাচিত হয়েছেন
সিনিয়র সাংবাদিক, একটিভিস্ট ও কবি নুরুল ইসলাম খোকন।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বশিরুল হক সিনহা (একটিভিস্ট),
সহ-সভাপতি হয়েছেন মেজর অব. জামান (একটিভিস্ট) ও সিনিয়র সাংবাদিক ও কবি জামাল উদ্দিন বারী।
সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র সাংবাদিক, শিল্পী ও কবি মোহাম্মদ আবদুল অদুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন (১) প্রিন্সিপাল শামসুন্নাহার লস্কর (২) সিনিয়র সাংবাদিক ও কবি মুশফিকুর রহমান ও (৩) সাহিত্যিক, কবি ও একটিভিস্ট তালুকদার লাভলী।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন কবি ইসমাইল হোসেন ইসমি ও
কোষাধ্যক্ষ হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি আনজুমান আরা শিল্পী।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সংগীতশিল্পী, গীতিকার ও কবি শম্পি জামান,
সাহিত্য সম্পাদক গল্পকার ও কবি ফারহানা তানিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকাশক ও কবি আলেয়া বেগম আলো, আইন বিষয়ক সম্পাদক সঙ্গীতশিল্পী আবৃত্তিকার ও সাহিত্যিক এডভোকেট শিমুল পারভীন,
দপ্তর সম্পাদক সাংবাদিক ও কবি তাসকিনা ইয়াসমিন অ্যামি,
নৃত্য সম্পাদক নাদিরা আক্তার দিনা (নৃত্যশিল্পী), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহজাবিন মৌসি (শিশু বিজ্ঞানী) প্রমুখ।
সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক একটিভিষ্ট ও কবি আলম মাসুদ, কবি মমতাজ বেগম, (জুলাই শহীদ শাহরিয়ার বিণ মতিনের মা ), কবি ড. হাবিবুর রহমান খান, আরমিন চৌধুরী কবিতা (শিল্পী, আবৃত্তিকার )
কবি নাসরিন নাহার আখি, সংগীতশিল্পী ফারজানা দিবা, কবি শহিদুল ইসলাম, কবি ইকবাল, কবি শাহীন খান, কবি তারিক, কবি আজাদ, কবি শাহরিয়ার, কবি হাসিব খান, কবি হাবিব, কবি ইলোরা সোমা প্রমুখ।