সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

 

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ হামলা চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে মার্কিন বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায় বলে দাবি তাদের।

তবে এ ঘটনায় বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে একঝাঁক ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় খামেনি নিহত হন বলে জানা যায়।

এরপর থেকেই ইরান ও তার মিত্রদের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার পরিস্থিতি অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

এনএনবাংলা/পিএইচ