সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩১৭ ওয়াকিটকিসহ পাঁচজন গ্রেপ্তার

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিটিআরসির সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওয়াকিটকি ওয়্যারলেস সেট বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদন ছাড়া ‘ওয়াকিটকি’ কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩১৭টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে জানিয়ে র‌্যাব বলেছে, অবৈধভাবে সেগুলো বিদেশ থেকে আনা হয়েছিল। শনিবার থেকে রেববার ভোর পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব -১০ তাদের গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- মেহেদী হাসান (২৭), মো. সাদিক হাসান (২৬), মো. ফয়সাল (২৩), তালিবুর রহমান (২৪) এবং মো. ফারুক হাসান (৫৯)। অভিযানে ৩১৭টি বিভিন্ন ধরনের ওয়াকি-টকির পাশাপাশি ১১৬টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামের কয়েকজনের সহায়তায়’ তারা এসব ওয়াকিটকি বিদেশ থেকে এনেছে। এরইমধ্যে হাজারের বেশি ওয়াকিটকি বিক্রিও করেছে।