সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বড়ালব্রিজ স্টেশনে আনসার-ভিডিপি মোতায়েন

 

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মঙ্গলবার আনসার-ভিডিপি’র মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নিখিল চন্দ্র জানান,আন্তনগর ট্রেন বিরতির জন্য বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনটি অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে সাতজন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। স্টশনে চুরি,ছিনতাই প্রতিরোধসহ আইন শৃংখলা বজায় রাখতে আনসার সদস্যরা তৎপর থাকবেন। আজ মঙ্গলবার থেকে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, বড়ালব্রিজ স্টেশনে যাত্রী ওঠানামার সময় দরজার সামনে অযাচিত ভিড় তৈরি করে দুর্বত্তরা প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। ঈদ উপলক্ষে এটা বৃদ্ধি পেতে পারে আশংকায় একজন এপিসি এবং ছয়জন ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশকে সহায়তা করবেন।