সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

গুলশানে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ফাইল ছবি

গুলশানে চিনিবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টায় গুলশান আমেরিকান এম্বাসির সামনে ইউট্রানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির নাম মাহজুর রহমান রিহান (৪)। এছাড়া আহত হয়েছেন শিশুটির বাবা আব্দুর রহিম, মা শাহজাদী বেগম(২৫),ও বড় বোন রাহী (৬)।তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে।

মৃত শিশুটির কাকা আব্দুর রহমান জুয়েল জানান, শাহজাদপুরের ভাড়া বাসা থেকে সপরিবারে তারা গুলশান নতুন বাজারে কাঁচা বাজার করতে গিয়েছিলেন। সেখান থেকে ব্যাটারি চালিত রিক্সা যোগে বাসায় ফেরার পথে চিনিবাহী ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে আহত হয় তাদের একই পরিবারের দুই শিশুসহ ৪ জন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃত শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।কন্য শিশু সহ তিনজন ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান,এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

—ইউএনবি