সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে বাস উল্টে নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কের উপর বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত কণা (২০) জেলা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। এঘটনায় নিহত অপর জনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শৌখিন পরিবহন বাসটি মহাসড়কে বেপরোয়া ভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভার টেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

—ইউএনবি