সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে’: শওকতুল ইসলাম

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে।

তিনি আরও বলেন, আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্যমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি এই জন্য আজকে এখানে এসেছি। কুলাউড়ায় ইতিমধ্যে খেলার একটি স্টেডিয়াম নির্মানের অনুমতি আমরা পেয়েছি। আগামীতে খেলাধুলায় কাদিপুর তথা কুলাউড়ার উন্নয়নে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

মঙ্গলবার বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে কাদিপুর ফুটবল একাদশের আয়োজনে মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলায় ভাই ভাই প্যানেল ভাটেরাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কৌলারশী ফুটবল একাদশ কাদিপুর।

খেলা শেষে আলোচনা সভায় আহমদ হোসাইন জামিল এর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার, সাবেক সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, কেকেপির প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান রাসেল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু, জাকির হোসেন খান, আল আমিন সজিব প্রমুখ।