সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসকের বিদায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসকের বিদায় ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত পূবে’র প্রশাসক বিদায় ও নতুন প্রশাসক বরণর আড়ম্বরপূণ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ।

এসময় নবনিযুক্ত ও বরণকৃত জেলা পরিষদ  প্রশাসক, কুড়িগ্রাম আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা  বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও নবনিযুক্ত প্রশাসককে জেলা পরিষদ এর পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ  ও বিশিষ্ট ব্যক্তিবর্গ   বিদায়-বরণ অনুষ্ঠানে অংশ নেন।