সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের ডিসি’র চিঠি

রংপুর ব্যুরো:

রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ যানবাহনে জ¦ালানী তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের চিঠি দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক চিঠি রংপুর পেট্রোলপাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইন্সে বা মেয়াদোর্ত্তীণ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ব্যতিত যেকোন ধরনের মোটরযান চালনা করা আইনগত অবৈধ। এছাড়া এই আইন অনুযায়ী ফিটনেস সনদ ব্যতিত বা মেয়াদোর্ত্তীণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না। এমন অবস্থায় আইনের বিধান প্রতিপালনের জন্য শুধুমাত্র নিজ নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, মোটরযান চালনার হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্যক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ, রুট পারমিট রয়েছে এমন মোটরসাইকেলসহ অন্য মোটরযানকে রংপুর জেলার পেট্রোল পাম্পগুলোতে জ¦ালানী তেল সরবরাহে রংপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির কাছে অনুরোধ জানান জেলা প্রশাসক।

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুন-অর-রশিদ বলেন, জেলা প্রশাসকের সাথে সোমবার পেট্রোল পাম্প মালিকদের বৈঠক হয়েছে। এই নিদের্শনা বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো।