সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, অপর একজন পালিয়ে গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কে মো. হিরন মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী একটি সিএনজি রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. ইকবাল হোসেন (৩৭) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহযোগী মো. স্বপন মিয়া (৩৫) পালিয়ে যায়।

আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, সিএনজির সিটের পেছনে খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইকবাল হোসেন স্বীকার করেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন।

এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ইকবাল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।