সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: দুই প্রতিষ্ঠানে জরিমানা, ৪০০ লিটার ডিজেল উদ্ধার

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জ্বালানি তেলের বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। পৃথক এ দুটি অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

সোমবার (৭ জুন ) বিকেলে চৌয়ারা বাজার এলাকায় জেলা এনএসআই কুমিল্লার গোপন তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এ  অভিযান পরিচালনা করে।

জানা যায়,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে “মেসার্স আবদূর রহমান ট্রেডার্স”-এর বিরুদ্ধে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে পরবর্তী কালিরবাজার রাস্তার মাথায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। এ সময় “মেসার্স জিনিয়া ট্রেডার্স”-এর স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমানের ভাড়া বাসার নিচে অবস্থিত একটি সিমেন্টের দোকানের গুদামে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

পরে জব্দকৃত ডিজেল নিকটবর্তী রাহাত ফিলিং স্টেশনের সামনে জনসম্মুখে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করে।

একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি ও অবৈধ মজুদের দায়ে “মেসার্স জিনিয়া ট্রেডার্স”-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।