সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

ডিসি সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য রাখেন।

সেনাপ্রধান ডিসিদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।”

তিনি আরও বলেন, একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন নির্বাচন হবে না। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দেশকে আবারও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয়েছে, যা একটি বড় অর্জন।

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান আশ্বাস দিয়ে বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতেই সেনাবাহিনী প্রশাসনের পাশে থাকবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/