




যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, মার্কিন সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হবে।
ভার্জিনিয়ায় পেন্টাগনের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, সেন্ট্রাল কমান্ডসহ যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর সব ইউনিট যেকোনো মুহূর্তে নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।
তিনি আরও সতর্ক করে বলেন, “শত্রুদের উচিত সংযমকে দুর্বলতা হিসেবে না দেখা।”
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, হরমুজ প্রণালি নিয়ে তারা যুদ্ধ চান না। তবে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে তার জবাব হবে ‘বিধ্বংসী’।
তিনি বলেন, কোনো দেশই আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি করতে পারে না। যদি মার্কিন সেনা বা নিরপরাধ বাণিজ্যিক জাহাজে হামলা হয়, তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি ঘোষণা করেছে। এই উদ্যোগের আওতায় জ্বালানিবাহী জাহাজগুলোকে মার্কিন রণতরীর মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে।
সোমবার হরমুজ প্রণালিতে কয়েকটি ইরানি নৌকা লক্ষ্য করে মার্কিন সেনাদের হামলার খবর পাওয়া যায়। একই দিনে পারস্য উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ তেল বন্দরে আগুন লাগার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা চলমান যুদ্ধবিরতিকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।
এনএনবাংলা/
Tags: Dan Caine newsHormuz Strait crisisIran US tensionPentagon statementPete Hegseth statement
এ সম্পর্কিত আরও পড়ুন