




বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে। সে হিসেবে দেশটিতে ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, তাদের দেশে ২৭ মে ঈদুল আজহা হতে পারে। সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী জানিয়েছে, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদ উদযাপিত হতে পারে।
অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে অথবা ২৮ মে ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’।
বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর জিলহজ মাস শুরু হয় এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু ও ঈদের চূড়ান্ত তারিখ।
এনএনবাংলা/
Tags: Eid ul Adha 2026 dateঈদ কবে ২০২৬ঈদুল আজহা ২০২৬বাংলাদেশে ঈদুল আজহা
এ সম্পর্কিত আরও পড়ুন