Skip to content

LIVE 45'+7'
England
0-0
Ghana
Source: ESPN

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে এবং বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

মৃত্যুর ঘটনায় বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে ৪ মে একদিনেই সর্বোচ্চ ১৭ জন শিশুর মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে ছিল হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৫৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৪৫ হাজার ৪৯৮ জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ জন শিশু, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৩৮ জন।

এছাড়া ওই সময়ের মধ্যে ৬ হাজার ২০৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএনবাংলা/পিএইচ