সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে দেশটির ভেতরে গোপন হামলা চালায় সৌদি আরব। বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন—গত মার্চ মাসে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন হামলা পরিচালনা করে। ইরানের হামলার জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবেই এসব অভিযান চালানো হয় বলে দাবি তাদের।

কর্মকর্তাদের ভাষ্য, এর মাধ্যমে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালালো সৌদি আরব। তবে সৌদি বাহিনী ঠিক কোন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পশ্চিমা আরেক কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। পরে সৌদির কূটনৈতিক তৎপরতা ও ওই হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

এরপর গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত হতে শুরু করে।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: রয়টার্স

এনএনবাংলা/পিএইচ