সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: হুঁশিয়ারি আরাঘচির

আব্বাস আরাঘচি বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে তেহরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে। তার দাবি, ভবিষ্যতে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব আরও “নতুন চমক” দেখতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের যে বড় ধরনের সামরিক ক্ষতি হয়েছে, তা এখন মার্কিন কংগ্রেসের মূল্যায়ন প্রতিবেদনেও উঠে এসেছে।

তিনি দাবি করেন, সংঘাত শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস স্বীকার করেছে যে, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, ধ্বংস কিংবা হারিয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আরাঘচি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীই প্রথমবারের মতো অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সম্প্রতি প্রকাশিত একটি কংগ্রেসনাল মূল্যায়ন প্রতিবেদনে পেন্টাগন, সেন্টকম এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান হারানো, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

বার্তা সংস্থা (এএফপি)-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রকাশিত বিমান ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদনের সূত্র ধরেই আরাঘচি এসব দাবি করেছেন।

পোস্টের শেষদিকে তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আগের সংঘাত থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। ফলে ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষকে আরও কঠিন ও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

এনএনবাংলা/পিএইচ