সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

হোয়াইট হাউজের কাছে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের বাইরে গুলির ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছেন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। তবে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে প্রভাব পড়েনি।

সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানো শুরু করেন। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কোনো নিরাপত্তা কর্মকর্তা আহত হননি।

ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে আরও তথ্য প্রকাশ করা হবে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, নিহত সন্দেহভাজনের নাম ২১ বছর বয়সী নাসেয়ার বেস্ট। সূত্রের দাবি, ২০২৫ সালের জুলাই মাসে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার সময়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এরপর সিক্রেট সার্ভিস সদস্যরা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেয় এবং পুরো হোয়াইট হাউস লকডাউন করা হয়।

বিভিন্ন সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের দিকে এগিয়ে এসে গুলি চালানোর চেষ্টা করলে এজেন্টরা পাল্টা ব্যবস্থা নেয়।

পরে মার্কিন গণমাধ্যম জানায়, এ ঘটনায় দুইজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন ছিলেন সন্দেহভাজন হামলাকারী, যার অবস্থা প্রথমে আশঙ্কাজনক বলে জানানো হয়েছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হোয়াইট হাউসের লকডাউন তুলে নেওয়া হয়।

এনএনবাংলা/পিএইচ