সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

সারিয়াকান্দিতে যমুনার নদীর ডান তীর সংলক্ষণ প্রকল্পের ৩০ মিটার ধস

সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদী ডান তীর সংলক্ষণ প্রকল্পের ৩০ লক্ষ টাকার ৩ টি প্যাকেজে কাজ সমাপ্তির পথে গেলেও আবারো প্রায় ৩০ মিটার জিও ব্যাগ ধসে যেতে শুরু করেছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, ভালো কাজ হলে এতো অল্প সময়ে জিও ব্যাগ ধসে যেত না। তাদের মতে, এর আগে নদী ভাঙনের কারণে তাদের বসতভিটা, আবাদি জমি যমুনার পেটে চলে গেছে। জিও ব্যাগ ধসে যাওয়ায় আবারও ভাঙনে আতঙ্কে আছেন এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ডের এসি আরিফুল ইসলাম বলেন, ইতিমধ্যে ৮ হাজার জিও ব্যাগ এর কাজ সমাপ্তর পথে।  তারপরও যদি কোন জায়গায় কাজ করতে হয় তা করা হবে। যমুনা নদীর উক্ত এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্পের অধীনে ড্রেজিং কাজ সমাপ্ত হলে নদীর গতিপথ আরও পরিবর্তন হবে বলে আশা করা য়ায়।