সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

জানালেন শেহবাজ শরিফ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফ জানান, পাকিস্তান এখন সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সিগনেচার) অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

তিনি বলেন, ‘‘আমরা শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’’ পাশাপাশি তিনি আরও জানান, আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানানো হচ্ছে। সেই সঙ্গে এই প্রক্রিয়ায় পাশে থাকার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এই সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে তারা আশাবাদী।

সূত্র: রয়টার্স, ডন।

এনএনবাংলা/পিএইচ