সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পুলিশের ওপর হামলার ঘটনায় ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের এক্সেল বাবুসহ ছয়জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদ ও ‘গুরু’ হিসেবে পরিচিত এক্সেল বাবুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, এক্সেল বাবু গ্রুপটির সদস্যদের কাছে ‘গুরু’ হিসেবে পরিচিত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রভাব রয়েছে।

বুধবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ‘কব্জিকাটা আনোয়ার’ গ্যাংয়ের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদ এবং তাদের ‘গুরু’ এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রটির মোট ছয় সদস্যকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, গ্রুপটি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গেলে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ওই ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএনবাংলা/