




২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় ভক্ত-সমর্থকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তারকারা।
আর্জেন্টিনার জয়ের পর একাধিক ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। ‘ম্যাজিকাল মেসি’ উল্লেখ করে ভালোবাসার ইমোজি শেয়ার করেন তিনি। পরে আর্জেন্টিনার সমর্থক ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও ফেসবুকে পোস্ট দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দেওয়া একটি প্রতীকী পোস্টে তিনি ইঙ্গিত দেন, এই জয় আর্জেন্টিনার প্রাপ্য ছিল। পাশাপাশি ভক্তদের কাছেও জানতে চান তাদের অনুভূতির কথা।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও প্রিয় দলের জয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট দেন সামাজিক মাধ্যমে।
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “ছেলেটার শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল। প্রথম ম্যাচেই সেটাও হয়ে গেল।” তার এই মন্তব্যে ফুটে ওঠে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে মুগ্ধতা।
অভিনেত্রী জাকিয়া বারী মম আর্জেন্টিনার জয়ের পর ‘বিজয়ে রাঙা সকাল’-এর শুভেচ্ছা জানান ভক্তদের। অন্যদিকে অভিনেত্রী সালহা খানম নাদিয়াও মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন।
অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার ‘রাজকীয় সূচনা’ উল্লেখ করে নিজের উচ্ছ্বাস জানান। একই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা সজলসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা।
বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার এমন দাপুটে জয় এবং লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স সমর্থকদের যেমন আনন্দিত করেছে, তেমনি দেশের তারকাদের মধ্যেও তৈরি করেছে উচ্ছ্বাসের ঢেউ।
এনএনবাংলা/
Tags: আর্জেন্টিনা জয়তৌসিফনিলয়পরীমনিবাংলাদেশি সেলিব্রিটিমমমেহজাবীনলিওনেল মেসি হ্যাটট্রিক
এ সম্পর্কিত আরও পড়ুন