সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অভিনেতা জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি

ছবি: সংগৃহীত

নিজের স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবি মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেক এ আবেদন করেন। আদালত আগামী ২৪ জুন রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুন অর রশিদ।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ভিকটিম আফরা ইবনাথ খান ইকরার সঙ্গে প্রেমের সম্পর্কের পর জাহের আলভীর বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তবে পরবর্তীতে দাম্পত্য সম্পর্কে অবনতি হলে ইকরাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও অপমান করা হয় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য ও পোস্টের মাধ্যমে ইকরার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হতো। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে গত ২৮ মে নিজ বাসার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের স্বার্থে জাহের আলভীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আদালতের আদেশ রিমান্ড শুনানির পর জানা যাবে।

এনএনবাংলা/