Skip to content

Upcoming
Portugal
0-0
Uzbekistan
Source: ESPN

তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই: ডিএমপির কমিশনার

মোসলেহ্ উদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, হামলার কোনো নির্দিষ্ট শঙ্কা না থাকলেও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া অনুষ্ঠানস্থলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট ও কেনাইন ইউনিট দিয়ে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিটগুলো স্ট্যান্ডবাই থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলে বহন করা নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হতে পারবে না। একই সঙ্গে মিছিলে দাহ্য বা ধারালো কোনো বস্তু বহন এবং ঢাক-ঢোল বা উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

এনএনবাংলা/পিএইচ