Skip to content

Upcoming
Portugal
0-0
Uzbekistan
Source: ESPN

নাটোরে জুট মিলে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন: মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নাটোরের লালপুরে “সাজিদ জুট মিলস্”-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সসময় উদ্ধার করা হয়, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা ও জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি মিনি ট্রাক, ব্যাটারী চালিত চার্জার ভ্যান।
আজ মঙ্গলবার ২৩ জুন বেলা এগারোটার দিকে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ এই তথ্য জানান, নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।
সংবাদ সম্মেলন থেকে তিনি জানান,গত ৩০ মে রাত গত ৩০ মে রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এসময় ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে এবং প্রায় ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

এই ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে ওই দিন রাতেই লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর জেলা পুলিশ দ্রুততার সাথে তদন্ত করে পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো, মাহতাব মৃধা (৩২) লিটন প্রামানিক (৪৬) সেলিম হোসেন (৩২) সাদ্দাম হোসেন (৩৫),আব্দুল খালেক (৩৪) সাগর শেখ (২২)।
এসময় উদ্ধার করা হয়, লুণ্ঠিত মালামালের ৩শ কেজি তামার তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, মিনি ট্রাক, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।