সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবার চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: ছবি সংগৃহীত

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

দিনেশ ত্রিবেদী আরও বলেন, মেডিকেল ভিসা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন-শৃঙ্খলা ও সার্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ভারতের সব ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পরে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সীমিত করা হয় এবং ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়। প্রায় দুই বছর পর সেই স্থগিতাদেশ তুলে নিয়ে আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এলো।

এনএনবাংলা/পিএইচ