সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। গত ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে জানানো হয়, বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে তাকে ভারতের টেবিল অব প্রিসিডেন্সে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা প্রদান করা হয়েছে।

স্মারকে আরও বলা হয়েছে, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রযোজ্য। এটি সম্পূর্ণভাবে দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত প্রটোকল-সংক্রান্ত মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে ভারতের টেবিল অব প্রিসিডেন্সের বিদ্যমান কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না।

এনএনবাংলা/পিএইচ