সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হুইতেং শুজ (Huiteng Shoes) নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার পরপরই দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার অভিযান শুরু করেন। তবে আগুন লাগার কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে আরও কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর ও বাইরে অবস্থান নিয়ে দমকলকর্মীরা পানির পাইপের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এ সময় ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নিচতলায় আগুন ছড়িয়ে পড়ায় অনেককে ভবনের জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা যায়।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

এনএনবাংলা/