সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিশ্বকাপে স্পেনই চ্যাম্পিয়ন হবে, দৃঢ় বিশ্বাস সিয়ামের

ছবি সিয়াম আহমেদের ফেসবুক থেকে নেওয়া।

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। সেই আবহে মেতে উঠেছেন শোবিজ তারকারাও। জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদও নিয়মিত অনুসরণ করছেন বিশ্বকাপের ম্যাচগুলো। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি থাকলেও তিনি বরাবরের মতোই স্পেনের পক্ষেই আস্থা রাখছেন।

স্প্যানিশ ফুটবলের ছন্দময় পাসিং, নিখুঁত বল নিয়ন্ত্রণ এবং নান্দনিক খেলার ধরনই তাকে দীর্ঘদিন ধরে মুগ্ধ করে রেখেছে। দুর্দান্ত পারফরম্যান্সে স্পেন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় আরও আশাবাদী হয়ে উঠেছেন এই অভিনেতা। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেনই।

সিয়াম আহমেদ বলেন, ‘স্পেনের খেলায় এমন এক স্বতন্ত্র সৌন্দর্য রয়েছে, যা অন্য অনেক দলের চেয়ে আলাদা। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে দলটির প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে।’

তিনি জানান, ২০০৭ সাল থেকেই তিনি স্পেনকে সমর্থন করে আসছেন। বিশেষ করে স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার ডেভিড ভিয়ার খেলা তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল।

সিয়াম আরও বলেন, ‘ডেভিড ভিয়ার প্রতি মুগ্ধতা থেকেই স্পেনের প্রতি ভালোবাসা। বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি এবং স্পেনের কোনো ম্যাচই মিস করছি না।’

সিয়াম আহমেদের দৃঢ় বিশ্বাস, এবারের বিশ্বকাপে স্পেনই চ্যাম্পিয়ন হবে।

এনএনবাংলা/