সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় (সরকারি) কর্মচারী হিসেবে স্বীকৃতিসহ দুই দফা দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারীরা।

বুধবার (৮ জুলাই) নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নীলফামারী জেলা কমিটির নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক জিকরুল হক, সদস্য সচিব জামিল আহমেদ, আমিনুর রহমান, হাজি আনিছুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম রেজাসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের শাখা ডাকঘর কর্মচারীরা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। একই ধরনের দায়িত্ব পালন করলেও বিভাগীয় কর্মচারীদের তুলনায় তারা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান ভাতায় জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।

তাদের দুই দফা দাবি হলো— বর্তমান বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘর কর্মচারীদের বিভাগীয় (সরকারি) কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

নেতৃবৃন্দ দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এনএনবাংলা/