সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিশ্বকাপের চমক নিয়ে ফিরল ‘ব্যাচেলর পয়েন্ট’

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৩ অবশেষে মুক্তি পেয়েছে।

নির্মাতা কাজল আরেফিন অমি অসুস্থতা কাটিয়ে কাজে ফেরার পর বিশ্বকাপ ফুটবলের বিশেষ চমক নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’তে নতুন চ্যাপ্টারের প্রথম পর্বগুলো প্রকাশ করা হয়েছে।

অমির অসুস্থতার কারণে চ্যাপ্টারটির মুক্তি কিছুদিন পিছিয়ে যায়। শুটিং চলাকালে হঠাৎ গলায় পলিপাসজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় এবং কথা বলাও নিষেধ ছিল। ফলে শুটিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনায় রেখে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করেন নির্মাতা। সেই প্রচেষ্টার ফল হিসেবেই দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১৩।

এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বকাপ ফুটবলের আবহ। জনপ্রিয় এই সিরিজের পরিচিত চরিত্রদের এবার দেখা যাবে ফুটবল মাঠে ভিন্ন এক লড়াইয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে ব্যাচেলরদের অংশগ্রহণে জমে উঠবে বহুল প্রতীক্ষিত ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’, যা দর্শকদের জন্য নতুন মাত্রার বিনোদন নিয়ে আসবে।

নির্মাতার ঘোষিত সূচি অনুযায়ী, ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব (৯৭-১০০) বঙ্গ’তে মুক্তি পেয়েছে। আর বাকি চারটি পর্ব (১০১-১০৪) আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

এনএনবাংলা/