সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাস ভাড়া বাড়ছে প্রায় ২৮ শতাংশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাস ভাড়া ২৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর সাথে বাস মালিকদের বৈঠক হয়। এই বৈঠকে পুনর্নির্ধারণ কমিটির বাস ভাড়া বাড়ানোর এই প্রস্তাব দেয়।

দূরপাল্লার বাসে আগে ছিল ১দশমিক ৪২ পয়সা, বেড়ে ১ দশমিক ৮০ পয়সা। সেক্ষেত্রে বেড়েছে ২৭ শতাংশ, মহানগরে বাস ভাড়া আগে ছিল ১ দশমিক ৭০ পয়সা, এখন করা হলো ২ দশমিক ১৫ পয়সা। সেক্ষেত্রে ২৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

বাসের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের জন্য আট টাকা করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘আজ (রবিবার) থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলো। আজ থেকে বাস চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেন।’

বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমার এ প্রস্তাব আজই মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। কাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর করা হবে।’