সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পেট্রাপোল বন্দরে আগুনে পুড়ল তুলাবোঝাই ১২ ট্রাক

অনলাইন ডেস্ক :

ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলাবোঝাই ১২টি ট্রাক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার ভোররাতে বন্দরের জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভোররাতে জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলার ট্রাকে আগুন ধরে যায়। পরে তা পার্শ্ববর্তী আরও ১১টি তুলার ট্রাকে ছড়িয়ে পড়লে সে গুলোও পুড়ে ছাই হয়ে যায়। অন্যান্য তুলাবোঝাই ট্রাকগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয় বলেও জানান তিনি।
খবর পেয়ে বনগাঁ ও গোবরাডাংগা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভারতের পেট্রাপোল বন্দরের উপপরিচালক রাকেশ কুমার জানান, আগুনে মোট ১২টি ট্রাকের তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে মোট আট কোটি রুপি ক্ষতি হয়েছে। এ ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশে আমদানির অপেক্ষায় থাকা ১২টি তুলার ট্রাক আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছেন।