সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ছবি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সৌজন্যে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৬৫তম সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার, মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/