Skip to content

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার দুপুরে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও—দুই এলাকায় একই সময়ে বোমা পাওয়ার খবর এসেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের পৃথক দল কাজ করছে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি পরীক্ষা করছেন। তবে বস্তুটি আইইডি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে বস্তা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বস্তুটি সন্দেহজনক হওয়ায় সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।

এনএনবাংলা/