সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফের নিয়োগ পেলেন এড. জিল্লুর রহমান মুকুল

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহশপতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে নিয়োগকৃতদের মধ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল।

শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিকাটা ইউনয়নের সন্তান অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করে ২০০৭ সালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে যুক্ত হন।

তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতে আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন এবং ২০১২-১৩ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য ও ২০১৩-১৪ সালে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবতীতে ২০১২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বরে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করায় আইন মন্ত্রণালয় তাকে পুনরায় নিয়োগের সুপারিশ করেছে বলে জানিয়েছেন এড. জিল্লুর রহমান মুকুল। এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এনএনবাংলা/