Skip to content

নোয়াবের সদস্য হলেন মিডিয়া ব্যক্তিত্ব আরশাদ হোসেন

আরশাদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশের মিডিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব আরশাদ হোসেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্য হয়েছেন।

তিনি এদেশের সংবাদপত্র জগতে কিংবদন্তী পুরুষ তফাজ্জল হোসেন মানিক মিয়ার পৌত্র (নাতি)। দেশের প্রথিতযশা আইনজীবী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কনিষ্ঠ পুত্র।

দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন-এর ব্যবস্থাপনা সম্পাদক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দ্য নিউ নেশন ১, আর.কে. মিশন রোড, ইত্তেফাক ভবন, ঢাকা-১২০৩ থেকে নিয়মিত প্রকাশিত হয়।

সম্প্রতি আরশাদ হোসেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সদস্যপদ দেওয়া হয়।

নোয়াবের সদস্য প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে আরশাদ হোসেন জানান, তিনি সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে সকলের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত থাকবে।

এনএনবাংলা/