সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নয়া সিনেমায় আনুশকা শেঠি

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। গত বছর মুক্তি পায় এটি। এরপর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেত্রী। রোববার ছিল আনুশকার জন্মদিন। বিশেষ এই দিনে নাম ঠিক হওয়া নতুন সিনেমার ঘোষণা দেন। এক টুইটে আনুশকা লিখেন ‘আপনাদের সবার সামনে আমার পরবর্তী সিনেমার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার পরবর্তী সিনেমার পরিচালক মহেশ বাবু পি।’ টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। এখনো আনুশকার নতুন সিনেমার নাম চূড়ান্ত হয়নি। এটি প্রযোজনা করবেন ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা-ও জানা যায়নি।