সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জীবন প্রসঙ্গে যা বললেন শাবনূর

অনলাইন ডেস্ক :

বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। সোমবার শাবনূর ফেইসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’ বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। সর্বশেষ তাকে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। শাবনূর ১৯৭৯ সালে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর। পিতার নাম শাহজাহান চৌধুরী।তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।