পরীমনির সেপারেশন

চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। দীর্ঘ চার বছর পর আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করছেন পরীমনি। ‘সেপারেশন’ নামের ওয়েব ফিল্মটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে।
এর আগে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার বড় পর্দার বাইরে নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।
‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। গল্পে দুজনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। দাম্পত্য জীবনের টানাপোড়েন, সম্পর্কের দূরত্ব এবং আবেগকে ঘিরেই এগিয়েছে ওয়েব ফিল্মটির গল্প।
বিচ্ছেদের আবহে নির্মিত এই গল্পে পরীমনিকে ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। ফলে গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে নতুন চরিত্রে পরীমনির অভিনয় কেমন হয়, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ওয়েব ফিল্ম ‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে এর মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এনএনবাংলা/
