সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কোক স্টুডিও বাংলায় অঙ্কন-নন্দিতার ‘মথুরা’, একদিনেই গানটি শুনেছেন ১৩ লাখ শ্রোতা-দর্শক

ছবি: কোক স্টুডিও বাংলা’র সৌজন্যে

হাতিরপুল সেশনের ‘উপ’ গান দিয়ে সংগীতাঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। তবে এর আগেই সংগীতে তার পথচলা শুরু হয়েছিল। বড় পরিসরে শ্রোতাদের কাছে পরিচিতি এনে দেয় কোক স্টুডিও বাংলা।

গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশিত ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি অঙ্কনকে নতুন করে পরিচিত করে তোলে। এরপর ওয়েব ফিল্ম ও সিনেমাতেও গান করেছেন তিনি। এবার এক বছর পর কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরলেন এই শিল্পী।

কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে গতকাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অঙ্কন ও সানজিদা মাহমুদ নন্দিতার গান ‘মথুরা: অধরা ভালোবাসার সুর’। গানটির কথা ও সুর করেছেন অঙ্কন নিজেই। এর আগে ‘লং ডিসট্যান্স লাভ’ গানে অঙ্কনের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মুমতাহিনা মেহজাবিন আফরিন। এবার তার সঙ্গে গেয়েছেন নন্দিতা।

প্রকাশের একদিনের মধ্যেই গানটি শুনেছেন ও দেখেছেন ১৩ লাখ শ্রোতা-দর্শক। গানটি নিয়ে ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, সেমি-ক্লাসিক্যাল সুরে তৈরি ‘মথুরা’ মূলত এমন দুজন মানুষের গল্প, যাদের মন এক হলেও বাস্তবজীবনের পথ ভিন্ন। তারা যেন পাশাপাশি চলতে থাকা দুটি সমান্তরাল রেখা—পরস্পরকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু এক হওয়ার সুযোগ মেলে না।

রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লী-মজনুর প্রেমকাহিনিতে যুগের পর যুগ যে অপূর্ণতার গল্প বেঁচে আছে, ‘মথুরা’তেও উঠে এসেছে সেই আকুলতার অনুভূতি। জীবনে পূর্ণতা না পাওয়া কোনো সম্পর্ক কীভাবে স্মৃতি ও অনুভূতিতে দীর্ঘদিন থেকে যায়, গানটির মাধ্যমে সেই আবেগই তুলে ধরা হয়েছে।

গানটির গল্পে সম্পর্কের পরিণতি ঘটলেও অনুভূতির রেশ থেকে যায়। জীবনের পথ এক না হলেও দুটি হৃদয়ে টিকে থাকা ভালোবাসাকেই ‘মথুরা’য় দীর্ঘস্থায়ী এক অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে।

অঙ্কনের পাশাপাশি ‘মথুরা’ গানে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন তিনি। দ্বিতীয় সিজনে তার গাওয়া ‘আড়ালে দুয়ারে মোর’ গানটিও প্রশংসিত হয়।

‘মথুরা’র সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। অঙ্কনের ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির সংগীত আয়োজনও করেছিলেন তিনি। এ ছাড়া কোক স্টুডিও বাংলায় নন্দিতার গাওয়া দুটি গানও শুভর সংগীত আয়োজনে তৈরি হয়েছে।

অঙ্কন কুমার, নন্দিতা ও শুভেন্দু দাস শুভর সম্মিলিত পরিবেশনায় ‘মথুরা’য় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না বলা কথা এবং চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

এনএনবাংলা/