সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

ছবি: মিমি চক্রবর্তীর ফেসবুক থেকে নেওয়া।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে কলকাতার গণমাধ্যমগুলোতে। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা। বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি সৌন্দর্যে ঘেরা কালিম্পংয়ে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিমি চক্রবর্তী যে জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন, তিনি গ্ল্যামার জগতের কেউ নন। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ওই কর্মকর্তার নাম সিদ্ধার্থ। তবে মিমির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

‘বোঝে না সে বোঝে না’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন মিমি। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেও দুই বাংলার দর্শকের মধ্যে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন তিনি। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে ভারতের লোকসভা সদস্য নির্বাচিত হয়ে রাজনৈতিক অঙ্গনেও নিজের পরিচয় তুলে ধরেন।

বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক সিনেমার শুটিং চলছে তার। এর পাশাপাশি আসন্ন পূজাকে সামনে রেখে ফ্যাশন ফটোশুট নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

ব্যস্ততার মধ্যেই নাকি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়—বিয়ের প্রস্তুতিও গোপনে এগিয়ে নিচ্ছেন মিমি। ডিসেম্বরেই নৌবাহিনী কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ের খবর সত্যি হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

এনএনবাংলা/